প্রিন্ট এর তারিখ : ১৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিয়েছে আড়াই হাজার শিক্ষার্থীা
সাইফুল ইসলাম ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় উৎসবমুখর পরিবেশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চারটি কেন্দ্রে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা ও নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করতে উপজেলা সদরের বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণাঞ্চলের ঢালুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, উত্তরাঞ্চলের মন্তলী স্কুল অ্যান্ড কলেজ এবং মন্তলী রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়। সকাল ১০টায় একযোগে চারটি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়।পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন, নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা জামাল উদ্দিন, পৌরসভা আমির হারুনুর রশিদ, সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, শহীদ মোন্তাসির রহমান আলিফের সম্মানিত পিতা সৈয়দ গাজীউর রহমান, দেলোয়ার হোসাইন।এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্র সচিব খালেদ সাইফুল্লাহ, নাঙ্গলকোট উপজেলা সদর কিশোরকণ্ঠ ফাউন্ডেশন সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মোদ্দাসসির হোসেন, প্রচার সম্পাদক সাকিব রায়হান, সদস্য জোবায়ের হোসেন, রেফায়েত উল্লাহ রায়হান, আশরাফুল ইসলাম প্রমুখ।আয়োজকরা জানান, অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে এবারের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছে। এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত