প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যসহ গ্রেপ্তার ১৩া
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয় সদস্য-সহ বিভিন্ন মামলার মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১৩ নভেম্বর) রাতে নাঙ্গলকোট থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাজী স্বপন মিয়া (৪৯), মো. সাইফুল ইসলাম রনি (২৫), মো. ইউসুফ প্রকাশ জনি (২৪), মো. জোবায়েদুর রহমান (৪০), মোস্তাফিজুর রহমান (২৮), রবিউল হোসেন মজুমদার প্রকাশ সবুজ (২২), আব্দুর রহমান প্রকাশ আজিম (২৩), মো. তারেক হোসেন (২৪) ও মো. ইলিয়াছ ভূঁইয়া (৩৪)। তাদের সবার বাড়ি নাঙ্গলকোট থানা এলাকায়।পুলিশের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নয় সদস্য ছাড়াও নিয়মিত মামলার একজন আসামি এবং পুলিশ আইনের ৩৪ ধারায় অপরাধের অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার মোট ১৩ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিচারের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত