প্রিন্ট এর তারিখ : ০৮ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতা
নিজস্ব প্রতিবেদক ||
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত, প্রাণবন্ত অংশগ্রহণে বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে ও উৎসবমুখর পরিবেশে মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মেধা ও মননশীলতার বিকাশ, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিতকরণ এবং মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়।বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে মাদ্রাসার উপাধ্যক্ষ আবু জাফর সালেহ ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন, মাদ্রাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন (মেধার) চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ওপরিক্ষা নিয়ন্ত্রক মোঃ রবিউল হোসেন। বাহুড়া বাহুড়া দারুল আরকাম কেন্দ্র ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন হযরত কাউছার হাসান।মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন।সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।শিক্ষার্থীদের মেধার বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য এ বছর মাদ্রাসা শিক্ষা উন্নয়ন এসোসিয়েশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ এ কুমিল্লা জেলার ছয়টি উপজেলার ১১ টি কেন্দ্রে ৬ নভেম্বর শনিবার যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে।এ পরীক্ষায় প্রায় ৩ হাজার ৫০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত