প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
মনোহরগঞ্জে ছাগল ও অটো চুরির অভিযোগে আটক তিনজনা
মনোহরগঞ্জ প্রতিনিধি ||
কুমিল্লার মনোহরগঞ্জে অটোতে করে ছাগল চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ (মঙ্গলবার) দুপুর ১.৩০ টার দিকে উপজেলার ১নং বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া মসজিদের সামনে স্থানীয় জনসাধারণের সহায়তায় তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোহন চন্দ্র কৃষ্ণের নেতৃত্বে পুলিশের একটি দল স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি ছাগল, একটি অটো ও তিনজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—সজীব, মোজাম্মেল ও রিয়াজ। তাদের সবার বাড়ি কুমিল্লার লাকসাম থানার মোহাম্মদপুর গ্রামে।এ ঘটনায় হাওড়া গ্রামের মো. আব্দুল হালিম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরির মামলা রুজু করে থানায় নিয়ে আসা হয় এবং বিজ্ঞ আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত