প্রিন্ট এর তারিখ : ০৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
নাঙ্গলকোটে বসুন্ধরা শুভসংঘের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভাা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামান্স কিন্ডারগার্টেন মিলনায়তনে বসুন্ধরা শুভসংঘের নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।বসুন্ধরা শুভসংঘ নাঙ্গলকোট উপজেলা শাখার সভাপতি একেএম মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট পৌরসভা সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান খান।সভায় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ নাঙ্গলকোট উপজেলা শাখা সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মজুমদার, জামান্স কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক রুবিনা আক্তার, সহকারী শিক্ষক নাসির উদ্দিন, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ নয়ন, আব্দুল হালিম, রবিউল হোসেন-সহ শিক্ষার্থী বৃন্দ। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করতে পারে। তাই কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।বক্তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।সভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত