প্রিন্ট এর তারিখ : ১৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
লালমাইয়ে ৮ অসহায় শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদানা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লার লালমাই উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া এমপির নির্দেশে শিক্ষা উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।রবিবার ১ নভেম্বর লালমাই উপজেলা উন্নয়ন তহবিল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৮ জন অসহায় শিক্ষার্থীকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা প্রদান করা হয়।শিক্ষার্থীদের হাতে এ অর্থ তুলে দেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ উপস্থিত ছিলেন।উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে অসহায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় বই ও শিক্ষা উপকরণ কিনতে সহায়তা পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং আর্থিক প্রতিবন্ধকতা দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত