প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
ইতিহাস-ঐতিহ্যের গৌরবময় পথচলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৯ বছরে প্রদার্পণা
লাকসাম প্রতিনিধি ||
বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ব্যানার-ফেস্টুন আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লাকসাম পৌর শহরে উৎসবমুখর পরিবেশে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।শুক্রবার বিকেলে লাকসাম পৌর অডিটোরিয়ামের সামনে থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে লাকসাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা দলে দলে কর্মসূচিতে যোগ দেন। এ সময় তাঁদের হাতে ছিল নানা রঙের ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানসংবলিত প্ল্যাকার্ড। ঢাকঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।যুবদলের ৪৮ বছরের রাজনৈতিক পথচলা, ইতিহাস, ঐতিহ্য ও সাংগঠনিক ভূমিকার স্মারক হিসেবে আয়োজিত এ কর্মসূচিকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শোভাযাত্রায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনের সাংগঠনিক ঐক্য ও কর্মসূচিতে অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে।প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. আনোয়ারুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুক। সঞ্চালনায় করেন লাকসাম পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুল হক মনু। এছাড়া যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ নুর উল্লাহ রায়হান সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলমএবং লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ সাধারণ সম্পাদক গোলাম ফারুকসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।দীর্ঘ ৪৮ বছরের পথচলায় যুবদলের সাংগঠনিক ইতিহাস, রাজনৈতিক কর্মকাণ্ড ও ঐতিহ্যকে স্মরণ করে নতুন প্রজন্মের নেতাকর্মীদের সংগঠনের আদর্শ ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করা হয়।লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে। আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত