প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত মুফতী নাসরুল্লাহর স্বজনদের সান্ত্বনা জানাতে গেলেন সাবেক এমপি গফুর ভূঁইয়া া
নাঙ্গলকোট প্রতিনিধি ||
সৌদি আরবে পবিত্র ওমরাহর ইহরাম পরিহিত অবস্থায় হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মুফতী নাসরুল্লাহ বদরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তাঁর গ্রামের বাড়িতে গেছেন কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর ওলামা বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় নিহতের এতিম সন্তানদের কোলে তুলে নিয়ে সান্ত্বনা দেন এবং পরিবারকে নগদ অর্থসহায়তা প্রদান করেন। রাজনৈতিকখবর পড়ুননিহত নাসরুল্লাহর বাবা মাওলানা হাফেজ মোহাম্মদ উল্লাহ ও বড় ভাই মাওলানা আহছানউল্লাহর সঙ্গে কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিত করার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও তাঁদের আশ্বস্ত করেন তিনি। পরে একই হামলায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা নাসরুল্লাহর চাচাতো ভাই মাওলানা দাউদ বিন মহিবের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান আব্দুল গফুর ভূঁইয়া। এ সময় আহত দাউদের প্রতি সমবেদনা জানান এবং তাঁকেও নগদ অর্থসহায়তা দেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত