প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
সভাপতি আনোয়ার হোসেন চৌধুরী কাজী মাসউদ সাধারণ সম্পাদক নির্বাচিতা
নিজস্ব প্রতিবেদক ||
ভোক্তা অধিকার আদায়ের শীর্ষ সংগঠন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কুমিল্লা জেলা কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটিতে আনোয়ার হোসেন চৌধুরী সভাপতি এবং কাজী মাসউদ আলম তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দিয়েছে ক্যাব কেন্দ্রীয় কমিটি। গতকাল ১২অক্টোবর ক্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান (সাবেক সচিব) ও সেক্রেটারি জেনারেল এডভোকেট হুমায়ুন কবির ভূইয়া স্বাক্ষরিত কমিটি টি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে অন্যান্য সদস্যগন হলেন কাজী এনায়েত উল্লাহ (মাহতাব)সিনিয়র সহসভাপতি, বীরমুক্তিযোদ্ধা বশীরুল আনোয়ার বশীর সহ সভাপতি, নাগমা মোর্শদ সহ সভাপতি, মোঃ আব্দুল মমিন সহসভাপতি, মোঃ মাহমুদ আলম ও রোকসানা ইসলাম দুলালী যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ হাবিবুর রহমান ও শাকিল মোল্লা সাংগঠনিক সম্পাদক, এ্যাড. জাহিদুল ইসলাম ও এ্যাড. মারুফ উর রহমান আইন বিষয়ক সম্পাদক, মুরশিদুর রহমান সোহেল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অধ্যাপিকা নাজমা আক্তার চৌধুরী শিক্ষা বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম ফিরোজ কোষাধ্যক্ষ, কাজী জাকির হোসেন দপ্তর সম্পাদক, এন.কে রিপন তথ্য ও প্রচার সম্পাদক এবং সালমা ইসলাম নুপুর, গাজী জহিরুল ইসলাম গোল্ডেন, মোঃ হুমায়ুন কবির ও এ্যাড. মোহাম্মদ শাহ আলমকে কার্যনির্বাহী সদস্য করে কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত