প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
মনোহরগঞ্জে ছাত্রদলের সভাপতি মোবারক সাধারণ সম্পাদক মেহেদী া
মনোহরগঞ্জ প্রতিনিধি ||
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ১৪ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন সাক্ষরিত কমিটিতে মোবারক হোসেন বিল্লাল সভাপতি, নুর মোহাম্মদ মেহেদী সাধারণ সম্পাদক, সাবমির মাহমুদ শামীমকে সাংগঠনিক সম্পাদক করা হয়। নবগঠিত কমিটিতে নাদিম মাহমুদকে সিনিয়র সহ সভাপতি করে ১৭ জনকে সহ সভাপতি করা হয়। নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক করা হয় ফখরুল ইসলামকে। মোট ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে কমিটিতে স্থান পাওয়া নেতারা। মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায়, নবগঠিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দকে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত