প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
নাঙ্গলকোটে পূর্ব চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পূর্ব চাঁন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।অনুষ্ঠান শুরুতে বিদ্যালয়ের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বিদ্যালয় নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি মাস্টার মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সায়েম আজাদ।প্রধান বক্তা ছিলেন, পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন ভূঁইয়া।নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিক্ষানুরাগী খন্দকার হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোশারফ হোসেন খান, পেরিয়া ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি ইয়াছিম মজুমদার, ইকরামুল হক, উত্তর শাকতলী উচ্চ বিদ্যালয় সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিট পুলিশিং কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ মিঠু, শ্রীফলিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি খান মোবারক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, ইউনিয়ন যুবদল যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, ইউনিয়ন ছাত্রদল সাবেক সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, ৪নং ওয়ার্ড যুবদল নেতা আলমগীর হোসেন মিয়াজী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুর রহমান,মাওলানা মহিব উল্লাহ নাজাতী।এ সময় উপস্থিত ছিলেন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, বিএনপি নেতা হারুনুর রশিদ, যুবদল নেতা মাহফুজ আহমেদ শুভ, মাসুদ হোসেন-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত