প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
লালমাইয়ের বাগমারা বাজারে যানজট নিরসনে স্হানীয় প্রশাসনের অভিযানা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজার অংশ ও ভূশ্চি রোডে তীব্র যানজট নিরসনে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাসের নেতৃত্বে, বৃহস্পতিবার ৮ অক্টোবর বেলা ১২ ঘটিকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় মহাসড়কে অবৈধভাবে গাড়ি পার্কিং ও যত্রতত্র অটোরিকশা ও সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার দায়ে বিভিন্ন যানবাহনকে সতর্ক করা হয়।অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস বলেন, "কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারে, যত্রতত্র অটো-সিএনজি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার কারণে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয়। জনদুর্ভোগ কমাতে এবং এই যানজট নিরসনে এর আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। জনগণের দুর্ভোগ লাঘবে এখন থেকে এই ধরনের অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।অভিযান পরিচালনার সময় লালমাই থানা পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত