প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬
চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাা
চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রামে ফ্রেন্ডস গ্রুপ সাঙ্গিশ^র উচ্চ বিদ্যালয়-৯৯ ব্যাচের উদ্যোগে এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মুহাম্মদ কামাল উদ্দিন। ফ্রেন্ডস গ্রুপের সভাপতি মোঃ লুৎফুর রহমান লিটনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসির সামাদ শর্মিল ও সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ফ্রেন্ডস গ্রুপের অর্থ সম্পাদক সৈয়দ আহম্মেদ, ঝাটিয়ারখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য নাছির উদ্দিন, শিক্ষার্থী মানজিন মজুমদার ও মোঃ ফাহিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস গ্রুপের সহ-সভাপতি সিরাজুল ইসলাম রুমন, সহ-অর্থ সম্পাদক মোঃ এয়াছিন, আব্দুল মান্নান, মাহফুজুর রহমান, শিরিন সুলতানা, পেয়ারা বেগম, রেহেনা বেগম, লুৎফা বেগম প্রমুখ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত