প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
লাকসামে বিয়ের প্রলোভনে যৌনকর্মের অভিযোগে মামলাা
লাকসাম প্রতিনিধি ||
লাকসামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীর সঙ্গে যৌনকর্ম করার অভিযোগে জয় কীর্ত্তনীয়া (২২) নামে এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী তরুণী সুমাইয়া আক্তার (২২) চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উত্তর রাজারগাঁও ইউনিয়নের মালাপাড়া এলাকার বাসিন্দা। মামলার অভিযুক্ত জয় কীর্ত্তনীয়া (২২) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী এলাকার বাসিন্দা।এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাদীর এজাহার পাওয়ার পর লাকসাম থানায় মামলা রুজু করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় লাকসাম থানার মামলা নম্বর-১৭/১১৮, তারিখ ২৯ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯খ ধারায় রুজু করা হয়েছে। ২০২৬ সালের সংশোধিত আইনে ধারা ৯খ-তে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্মের বিষয়ে বিধান রয়েছে।লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন নাহার লাইলী বলেন, অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।মামলার তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত