প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
চারিজানিয়া দরবার শরীফে খতমে কুরআন,খতমে বুখারী,বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিতা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া দরবার শরীফে শাইখুল হাদিস, মুফতিয়ে আযম আল্লামা মুস্তফা হামিদী রমমাতুল্লাহ আলাইহের ১০ ইন্তকাল বার্ষিকী উপলক্ষে ছারছীনা দরবার শরীফের আলা হযরত পীর ছাহেব কেবলার দোয়া ও এজাজতে পবিত্র খতমে কুরআন, খতমে বুখারী, বড় খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার চারিজানিয়া হামীদীয়া কমপ্লেক্সে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাও. রুহুল আমীন আফসারী। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ।পবিত্র খতম সমুহে তিন শতাধিক আলেম ওলামা অংশ গ্রহণ করেনচারিজানিয়া গ্রামবাসীর আয়োজনে মরহুম হামিদী হজুর রহমতুল্লাহ আলইহের ছোট সাহেব জাদা হাফেজ মাওলানা জালালুদ্দিন হামিদীর সভাপতিত্বে ও মেজো সাহেব জাদা হাফেজ মাওলানা কামালুদ্দীন হামিদীর তত্ত্বাবধানে মাহফিলে উপস্থাপনায় ছিলেন হুজুরের নাতি হাফেজ মোঃ নিজাম উদ্দিন। চারিজানিয়া মাদ্রাসার সভাপতি সাংবাদিক মাওলানা আবুল কাসেম গাফুরি সহ মাহফিলে হুজুরের ছাত্র, আত্মীয়-স্বজন, গ্রামবাসী, ভক্ত ও বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার ধর্মপ্রান মুসলিম অংশ গ্রহণ করেন।মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি সহ সকল মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত