প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির নামভাংগিয়ে কেউ ভুমিদস্যুতায় জড়ালে দল থেকে বহিষ্কার করা হবে-এমপি মোঃ আবুল কালাম া
লাকসাম প্রতিনিধি ||
কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা কলেজের জায়গা দখল হতে দেখলে ও ক্যান্টিনের জায়গা উদ্ধারে ৫ হাজার শিক্ষার্থীকে ৫ হাজার লাঠি নিয়ে প্রতিরোধ করার আহ্বান জানান সংসদ সদস্য মোঃ আবুল কালাম। গত ২৪ সেপ্টেম্বর কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, এধরণের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলা শিক্ষার্থীদের নৈতিক দায়িত্ব। বিএনপির নামভাংগিয়ে দলের কেউ ভূমিদস্যুতায় জড়ালে তাকে দল থেকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দেওয়া হবে হবে। এসব অপকর্মের দায় সরকার ও সংসদ সদস্য হিসেবে তিনি নিবেন না বলে ঘোষণা দেন। তার এমন সাহসী, বীরোচিত বক্তব্যের প্রশংসিত হয়েছে সচেতন মহলে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত