প্রিন্ট এর তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাঙ্গলকোটে পরিত্যক্ত ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরাা
রায়হান মজুমদার ||
কুমিল্লার নাঙ্গলকোটের ডাকাতিয়া নদীর তীরবর্তী চরাঞ্চলে প্রতিষ্ঠিত চরজামুরাইল সরকার প্রাথমিক বিদ্যালয়ে ভবন ও শিক্ষকসংকটে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। পরিত্যক্ত এবং ঝুঁকিপূর্ণ একটি ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে জন্য নির্মাণাধীন ওয়াশ ব্লকের কাজ বিগত ছয় বছরেও শেষ না হওয়ায় অন্য জায়গায় গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের টয়লেট সারতে হয়। এক জন ভারপ্রাপ্ত প্রধান ও এক জন সহকারী শিক্ষক এ দুই জন দিয়ে চলে বিদ্যালয়ের কার্যক্রম।জানা গাছে, উপজেলার ঢালুয়া ইউনিয়নের ডাকাতিয়া নদীর তিরবর্তী চরাঞ্চল চরজামুরাইল গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। উপজেলা শিক্ষা অফিস ইতিমধ্যে বিদ্যালয় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। এরপরও বাধ্য হয়ে তিনটি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীরা ক্লাস করছেন। ভবনটি ছাদে ফাটলসহ পিলারগুলোতে ভাঙনের সৃষ্টি হওয়ায় যে কোনো মুহূর্তে ভবনটি ধসে শিক্ষক এবং শিক্ষার্থীদের জীবনহানির আশঙ্কা রয়েছে। বিদ্যালয়টিতে নেই সীমানাপ্রাচীর। ভারী বৃষ্টিপাতে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে এবং মাঠে পানি উঠে। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহতসহ শিক্ষক এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। বর্তমানে বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে বিদ্যালয়ের বাইরে গেলে একজন শিক্ষক দ্বারা চলে শিক্ষা কার্যক্রম। তাই এলাকাবাসীর আর্থিক সহায়তায় দুই জন শিক্ষক নিয়োগ দিয়ে কোনোভাবে শিক্ষাকার্যক্রম চালানো হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা ও শাবনুর বলেন, বিদ্যালয়ে ক্লাস করতে গিয়ে আমাদেরকে ভবন ধসে পড়ে প্রাণহানির আতঙ্কে থাকতে হয়। তাছাড়া তাদের ওয়াশরুম না থাকায় অন্যস্থানে গিয়ে বাথরুম সারতে হয়।বিদ্যালয়ের সদস্য জসিম উদ্দিন বলেন, বিদ্যালয়টিতে ভবন এবং শিক্ষক সংকটে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। শিক্ষক সংকট মেটাতে আমরা গ্রামবাসীর উদ্দ্যোগে বেসরকারিভাবে দুই জন শিক্ষক নিয়োগ দিয়েছি। ওয়াশ ব্লকের কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অভিযোগ দিলেও এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন, ভবন সংকটে পরিত্যজ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের শ্রেণি-কার্যক্রম চালাতে হচ্ছে। ২০২১ সালে বিদ্যালয়ের ওয়াশ ব্লকের কাজ শুরু হলেও বিগত ছয় বছরেও ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াশ ব্লকের কাজ শেষ না করায় আমাদেরকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ভোগান্তি পোহাতে হয়।উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, উপজেলার বিভিন্ন সরকরি প্রাথমিক বিদ্যালয়ের ভবন সংকটের তালিকা জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। চরজামুরাইল সরকারি বিদ্যালয়ের ভবন সংকটের বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত