প্রিন্ট এর তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
লাকসামে সাংবাদিকদের সাথে অ্যাডভোকেট বদিউল আলম সুজনের মতবিনিময়া
জাফর আহমেদ ||
জামায়াতে ইসলামী মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী এডভোকেট বদিউল আলম সুজন এর আমন্ত্রণে লাকসামে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় লাকসাম নিজ কার্যালয়ে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ৯ লাকসাম মনোহরগঞ্জ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড, সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারী মাওলানা মোঃ শহিদুল্লাহ, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান দুলাল, লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, দৈনিক মানবজমিন পত্রিকার লাকসাম প্রতিনিধি কামরুল ইসলাম, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, দৈনিক যুগান্তর প্রতিনিধি এম এ মান্নান, আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, সাপ্তাহিক লাকসাম পত্রিকার সম্পাদক নুর উদ্দিন জালাল আজাদ, জি এম এস রুবেল, মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত