প্রিন্ট এর তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬
মনোহরগঞ্জের লক্ষণপুর ইউনিয়ন পরিষদে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা া
মনোহরগঞ্জ প্রতিনিধি ||
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৭নং লক্ষণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বর্ণপদক প্রাপ্ত সাবেক চেয়ারম্যান এডভোকেট আবদুল বাতেনকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে লক্ষণপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা হলরুমে প্রার্থী ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী। ইউনিয়ন জামায়াতের আমির খায়রুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হামিদুর রহমান সোহাগ, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবী।উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়জুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি সাইফুল বারী তুহিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন। অনুষ্ঠানে লক্ষণপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডে ৯ জন মেম্বারের নামও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বক্তারা আগামী ইউনিয়ন নির্বাচনে ঘোষিত চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থীকে বিজয়ী করার জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত