প্রিন্ট এর তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬
নাঙ্গলকোট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ধান বাজার ও বদলা শ্রমিক অপসারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন া
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে এ. আর. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে ধান বাজার ও বদলা শ্রমিক অপসারণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।৭ আগস্ট সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় দশম শ্রেণীর আশরাফুল ইসলাম আসিফ, মোহাম্মদ মারুফ মজুমদার ও ফয়সাল আহমেদ, রাকিব হোসেন, মাজেদুল ইসলাম অনিক, মোস্তাকিম রাহি সহ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে স্লোগান দেন।দশম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম আসিফের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে নাঙ্গলকোট বাজার প্রদক্ষিণ করেন।শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের মাঠে ধান বাজার ও বদলা শ্রমিকদের কার্যক্রমের কারণে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। পরে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।শিক্ষার্থীদের দাবি—বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে দ্রুত এসব সমস্যার সমাধান করতে হবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত