প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
জনপ্রিয়তার শীর্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরী, মৈশাতুয়ায় ভোটের রাজনীতিতে তোলপাড়!া
মনোহরগঞ্জ প্রতিনিধি ||
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৬ নং মৈশাতুয়া ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে জনপ্রিয়তার এক তুঙ্গস্পর্শী ঢেউ উঠেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তৃণমূলের কাণ্ডারি ও জনপ্রিয় বিএনপি নেতা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের চৌধুরী। লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির বর্ষীয়ান সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক ‘আজকের জীবন’ পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিকের ভাগিনা আব্দুল কাদের চৌধুরীকে ঘিরে সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে অভূতপূর্ব উদ্দীপনা ও গভীর আবেগ। সম্প্রতি তাঁর নেতৃত্বে ইউনিয়নের নিশ্চিন্তপুর, আশীরপাড়, মেরুয়া, খানাতুয়া, গোয়ালিয়ারা, হাটিরপাড়, মনোহরগঞ্জ বাজার, চিখুটিয়া ও গজরাপাড়াসহ প্রতিটি জনপদে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে শতাধিক মোটরসাইকেলের এক নজিরবিহীন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়, যা পুরো ইউনিয়নে এক কথায় জনসমুদ্রে রূপ নেয়। সাধারণ মানুষ নিজ থেকে রাস্তায় নেমে এসে তাঁকে পুষ্পবৃষ্টি ও উষ্ণ ভালবাসায় বরণ করে নেন; প্রবীণ, তরুণ ও নারী ভোটারদের এমন গণজোয়ার প্রমাণ করে যে, সাধারণ মানুষের হৃদয়ে আব্দুল কাদের চৌধুরী কতটা সুদৃঢ় আসন গেড়েছেন।সমাবেশ ও পথসভায় জনগণের অভূতপূর্ব সাড়া পেয়ে আবেগপ্লুত আব্দুল কাদের চৌধুরী বলেন, তিনি কোনো ব্যক্তিস্বার্থ বা ক্ষমতার লোভে মাঠে নামেননি; জনগণের এই ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। মৈশাতুয়াবাসীর সেবাকে নিজের পরম ইবাদত উল্লেখ করে তিনি জানান, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের হাতকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে এবং সততা ও জনসেবাকে হাতিয়ার করে তিনি মৈশাতুয়াকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও সেবামুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। নির্বাচনের আগেই গণমানুষের এই বিপুল ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সমর্থন মৈশাতুয়ার রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, জনপ্রিয়তার এই জোয়ারই আসন্ন নির্বাচনে তাঁর বিজয়কে এক প্রকার সুনিশ্চিত করে তুলছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত