প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় সংবর্ধনা পেলো দেশসেরা শিক্ষার্থী তাসলিমাা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় সংবর্ধনা পেলো দেশসেরা শিক্ষার্থী তাসলিমা আক্তার। বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা মাঠে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অহিদুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০(নাঙ্গলকোট -লালমাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন গভর্নিং বডির সহসভাপতি নুরুল আমিন জসীম।মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাসউদুল ইসলাম ও সহকারী অধ্যাপক মাওলানা মহিউদ্দিনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান ও প্রভাষক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনূর ইসলাম,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মনিরুল ইসলাম,সাবেক কাউনআনোয়ার হোসেন মুকুল মজুমদার,মাওলানা সৈয়দ আব্দুল মালেক ও ডা.ইসহাক ফারুকী, সহকারী অধ্যাপক মাওলানা কাউছার আলম,মাওলানা আব্দুল হান্নান,প্রভাষক জামাল হোসেন,সিনিয়র শিক্ষক নঈম পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয় এবং শেষে ৮৪জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা।।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত