প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬
নাঙ্গলকোটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিতা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোটের পেড়িয়া ইউনিয়ন বি এন পির আয়োজনে বি এন পির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা গতকাল মঙ্গলবার বিকেলে কাকৈরতলা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পেড়িয়া ইউনিয়ন বি এন পি সভাপতি এ কে এম সায়েম মজুমদার শিপুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা জালাল আহমেদ, আইয়ুব আলী, সেলিম, আবুল কালাম, আবু সায়েদ, স্বপন, গোলাপ হোসেন, মানিক মিয়া, আমিনুল ইসলাম ভুট্রু, কামাল হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, আব্বাছ, আমান উল্লা, জাবেদ, জয়নাল, শ্রমিক দল নেতা আবদুল কুদ্দুস, আবুল হোসেন, সাবেক ছাত্রদল নেতা সোহাগ, ছাত্রদল নেতা পারভেজ মজুমদার ভুট্রো, সাইফুল ইসলাম প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দেশের স্বাধীনতা ঘোষণাসহ ১৯৭৫ পরবর্তী দেশের ক্রান্তিলগ্নে সিপাহি বিপ্লবের মাধ্যমে দেশের দায়িত্বভার গ্রহণের মাধ্যমে দেশ গঠনে তার ভূমিকা এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিষয়গুলো তুলে ধরেন এবং দলীয় বিভেদের উর্ধ্বে উঠে আগামী দিনগুলোতে প্রধানমন্ত্রী তারেক জিয়ার দেশের জনগণকে নিয়ে যে পরিকল্পনা রয়েছে সেটি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।এসময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত