প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
মাধবপুর স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টেের শুভ উদ্বোধনা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লা নাঙ্গলকোটের মাধবপুর স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টেের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকালে মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহণ করেন চৌদ্দগ্রাম উপজেলার যশপুর গ্রীন স্টার ক্লাব বনাম লুদিয়ারা ক্রীড়া সংঘ।৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আবুল বাশার।খেলাটির উদ্বোধক ছিলেন, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার মাহমুদ মিলম।মাধবপুর স্পোটিং ক্লাব সদস্য বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক হুমায়ুন কবির মজুমদার,মাষ্টার বেলাল হোসেন।এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক জসিম উদ্দিন ভূঁইয়া, একরামুল হক টিটু,৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপি নেতা হারুনুর রশিদ,আবুল কালাম, ব্যবসায়ী নুরুল আমিন নুরু, যুবদল নেতা খোকন গাজী প্রমুখ। লুদিয়ারা ক্রীড়া সংঘকে হারিয়ে বিজয় অর্জন করেন যশপুর গ্রীন স্টার ক্লাব।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত