প্রিন্ট এর তারিখ : ৩০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
নাঙ্গলকোটে আইএফএসের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উদ্দীপনা ও পুরস্কার বিতরণা
সাইফুল ইসলাম ||
কুমিল্লার নাঙ্গলকোটে আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটির (আইএফএস) উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের উদ্দীপনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকালে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।আইএফএস পরিচালক আমিনুল হক মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইএফএসের সাবেক সভাপতি বশিরুজ্জামান খান, এনসিপির মুখ্য সমন্বয়ক আকরাম হোসাইন সিএফ, ইসলামী ব্যাংক নাঙ্গলকোট শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মাঈনুল হক বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ডিউসানের সাবেক সভাপতি জহিরুল ইসলাম,নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সাইফুর’স-এর পরিচালক নাজিম উদ্দিন,বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুল প্রধান শিক্ষক মাস্টার নাসির উদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফজাল হোসাইন মিয়াজী।অনুষ্ঠান শেষে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও বই তুলে দেন অতিথিবৃন্দ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত