প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬
লালমাইয়ে আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় কিতাব বিতরণ ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিতা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের আশকামতা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী আশকামতা মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্রীদের মাঝে কিতাব (বই) বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ বছর থেকেই প্রতিষ্ঠানটিতে আলিম প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাদরাসা মিলনায়তনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।১৯৯৩ সালে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার পর থেকে অত্র অঞ্চলে নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। চলতি বছর মাদরাসাটি থেকে দাখিল পরীক্ষায় মোট ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২৭ জন উত্তীর্ণ হন। এর মধ্যে গোল্ডেন এ-প্লাসসহ জিপিএ-৫ অর্জন করেন ২ জন শিক্ষার্থী।মাদরাসার প্রিন্সিপাল এ.এন.এম শাহ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা আবদুল ওয়াদুদ তালুকদার। শিক্ষক আবু ছাইদ মাসুম বিল্লাহ-র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল হানিফ মিয়াজী ও অভিভাবক সদস্য মাসুদ আলম।অনুষ্ঠানে লালমাই প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন-এর পারিবারিক পক্ষ থেকে মাদরাসার তিনজন শিক্ষার্থীকে কিতাব দিয়ে সহযোগিতা করা হয়। এছাড়া ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলিম শ্রেণির নবনিযুক্ত প্রভাষক আবু বকর সিদ্দিক ও মনিরুল ইসলাম সুজন, সহকারী শিক্ষক শাহাদাত হোসেন, মাস্টার আমির হোসেন, মাওলানা আবুল হাসান, সাংবাদিক মোঃ রুহুল আমিন এবং অভিভাবক মোঃ সোলাইমানসহ মাদরাসার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল,অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মহান রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাদরাসার শিক্ষক হাফেজ ইউসুফ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত