প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের মেয়র পদপ্রার্থী ঘোষণা আনোয়ার হোসাইনা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা এবং ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা শাখার উদ্যোগে স্থানীয় নির্বাচন উপলক্ষে এক 'ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমীর মুহাম্মদ শাহজাহান এডভোকেট।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা সাবেক আমীর মাষ্টার আব্দুল করিম, হেসাখাল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী মাও এস এম মহি উদ্দিন, পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী শহিদ উল্লাহ মিয়াজী, জননেতা এস এম আমিনুল হক মাওলা, এয়াকুব আলি লিটন, জেলা শিবিরের অফিস সম্পাদক ইব্রাহিম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা শাখার আমীর মোঃ হারুনুর রশিদ।সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট পৌরসভা শাখার সকল ওয়ার্ডের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ড আরও বেগবান করার জন্য দায়িত্বশীলদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।উক্ত সম্মেলনে নাঙ্গলকোট পৌরসভা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মু. আনোয়ার হোসাইনকে নাঙ্গলকোট পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।পৌর জামায়াতের পক্ষ থেকে এই ঘোষণা আসার পর উপস্থিত নেতাকর্মীরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত