প্রিন্ট এর তারিখ : ০৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
লালমাইয়ে যুবককে গলা কেটে হত্যা করেছে এক নারীা
নিজস্ব প্রতিবেদক ||
ফজরের নামাজের পর পাশ্ববর্তী বাড়ির পুত্রবধূ ঝুমনা আক্তার বাহারকে কুপিয়ে হত্যা করেছে। পরবর্তীতে ৯৯৯ কল করে পুলিশকে খবরটি সে নিজেই দিয়েছেন। এমনই ঘটনা ঘটেছে কুমিল্লা লালমাই উপজেলার দত্তপুর গ্রামে। শনিবার (২৭ জুন) ভোরবেলা মসজিদে ফজরের নামাজ পড়ে বাবা আব্দুল রশিদ ও ছেলে বাহার একই সাথে বের হয়েছেন। গৃহস্থালি কাজের জন্য বাবা গিয়েছেন বদলা আনতে আর বাড়িতে এসেই ছেলেকে না দেখে তার মুঠোফোনে কল দিতে থাকেন কিন্তু ততক্ষনে ছেলের রক্তাক্ত মরাদেহ পরে থাকে পাশের বাড়িতে, কোন কিছু বুঝতে না পেরে বাবা বাড়ির বাহিরে আসেন। তখনি চোখে পড়ে পুলিশের একটি টীম পাশের বাড়িতে যাচ্ছে। ঘরে গিয়ে নিজের স্ত্রীকে বিষয়টি জানান রশিদ মিয়া। স্ত্রী হাঁটতে হাঁটতে পাশের বাড়িতে যান এবং তাদের ঘরে প্রবেশ করেই দেখেন নিজের ছেলের রক্তাক্ত মরাদেহ। চিৎকার করে সবাইকে জানান দিতে থাকেন। এবং সে নিজেই ডুলে পরেন। ঝুমনা আক্তারের স্বামী প্রবাসী সুমন চৌধুরী কিছুদিন আগেই ছুটিতে এসে দেশে গুরে গিয়েছেন। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তার সংসার। হত্যাকান্ডের স্বীকার বাহার (৩০) ব্যক্তিজীবনে অবিবাহিত বাবা আব্দুল রশিদের সাথে কৃষি কাজ করতেন। ঘটনার সাথে জড়িত সকলেই দত্তপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।স্থানীয়দের মতে, ভোরবেলা ঝুমনা আক্তার বাহারকে টেনে হীচড়ে ঘরে নিয়েছেন। কেউ বলছেন মুঠোফোনে কল দিয়ে বাহারকে ডেকে নিয়েছে। আবার কেউবা বলছেন পরকীয়ার সম্পর্কে হয়তো জড়িছেন। নিজের ইজ্জত বাঁচাতেও এমন ঘটনা ঘটতে পারে বলে দাবি। পুলিশ সূত্রে জানা যায়, ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থে গিয়ে লাশ উদ্ধার করে আনা হয়েছে। এবং ঘটনার বিষয় জিঙ্গাসার জন্য ঝুমনা আক্তার নামক একজনকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় নিহত বাহারের বাবা লালমাই থানায় একটি হত্যা মামলা দায়ের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন।এই বিষয়ে লালমাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা তদন্ত করছি, এবং জিঙ্গাবাদের জন্য একজনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত