প্রিন্ট এর তারিখ : ৩১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
নাঙ্গলকোটের ঢালুয়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত া
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লা নাঙ্গলকোটের ঢালুয়ায় আলেম উলামা ও স্থানীয়দের উদ্যোগে এক মাদকবিরোধী সমাবেশ (৮জুন) সোমবার বিকেলে ঢালুয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান অনুষ্ঠিত হয়েছে। ঢালুয়া রহমতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্রীয় ঈদগাহর খতিব মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন আল জামেয়া আল ইসলামিয়া ফয়জুল উলুম সিঙ্গরিয়া মাদ্রাসা শিঙ্গরিয়ার মুহতামিম ও ঢালুয়া বড় মসজিদের খতিব মাওলানা ইয়াকুব। শিহর জামিয়া জমিরিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা সাজ্জাদ হোসাইন রাহাতের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢালুয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ আলাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জামাল হোসেন।এসময় আরো বক্তব্য রাখেন শিহর জামিয়া জমিরিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল আমিন, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসা প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, ঢালুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মজিবুল হক, বিএনপি নেতা ফেয়ার আলম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ঢালুয়া বাজারের ব্যবসায়ী মনছুর ভূইয়া, ডা. ফখরুল আফছার আহাদ, সুজন সরকার,মিলন, শাহ পরান, রাসেল ও কামাল প্রমুখ। এসময় বক্তারা মাদকের নীল ছোবল থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা উদাত্ত আহ্বান জানান এবং যারা মাদক সেবন করেন ও সরবরাহ করেন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত