প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
কুমিল্লায় সড়কে গরুর বাজার বসানোর প্রতিবাদে স্মারকলিপি প্রদানা
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লায় সড়ক ও মহাসড়কের উপর গরুর বাজার বসানোর প্রতিবাদে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে সচেতন নাগরিক সমাজ। এতে নেতৃত্ব দেন কুমিল্লা বাঁচাও মঞ্চের সদস্য সচিব নাসির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, “হাট ও বাজার (স্থাপনা ও ব্যবস্থাপনা) নীতিমালা ২০২৩”-এর ১৫(৩-খ) ধারা অনুযায়ী সড়ক বা মহাসড়কের উপর কিংবা সংলগ্ন স্থানে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কোনো অস্থায়ী হাট বসানো আইনত নিষিদ্ধ। কিন্তু কুমিল্লার বিভিন্ন সড়কে নিয়ম অমান্য করে গরুর বাজার বসানো হচ্ছে, যার ফলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় অনতিবিলম্বে সড়কে স্থাপিত এসব বাজার অপসারণ করে খোলা মাঠে স্থানান্তরের দাবি জানানো হয়। একইসঙ্গে জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। সচেতন মহল আশা প্রকাশ করেছে, প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত