প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
লালমাইয়ে ভিক্ষুকদের পুনর্বাসনে উপকরণ অটোরিকশা বিতরণা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লার লালমাই উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২১মে বৃহস্পতিবার ) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, লালমাই-এর আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।অনুষ্ঠানে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সমাজে স্বাভাবিক জীবনে ফিরে আসতে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূরীকরণে সরকারি এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এ সময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নিবার্হী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু, সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, লালমাই প্রেস ক্লাবে সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়,লালমাই উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক এম জাবের আহমেদ জাবেদ, বিএনপির নেতা মাওলানা জাকির হোসেন, প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত