প্রিন্ট এর তারিখ : ০১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
নাঙ্গলকোটে দারুল আরকাম মাদ্রাসায় ৭ দিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্না
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটের বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার আয়োজনে আল-মাদিনা হাতের লেখা প্রশিক্ষণ একাডেমির উদ্যোগে ৭ দিনব্যাপী হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৯ মে) সকালে মাদ্রাসা মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।দারুল আরকাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল-মাদিনা হাতের লেখা প্রশিক্ষণ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা ইব্রাহিম বিন দেলোয়ার,মাদ্রাসা সহকারী প্রধান মাওলানা আবু জাফর মিয়াজী।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম, জামাল উদ্দিন স্বপন, মাদ্রাসা সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, মাস্টার শাহজাহান, হেফজ বিভাগের প্রধান হাফেজ মাওলানা নেছার উদ্দিন, আল-মাদিনা হাতের লেখা প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষক আশিকুর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে অতিথিরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন। বক্তারা বলেন, সুন্দর হাতের লেখা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া, মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন দেলোয়ার।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত