প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
নাঙ্গলকোট উপজেলা জাতীয় মহিলা সংস্থার উঠান বৈঠক অনুষ্ঠিতা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” শীর্ষক এক উঠান বৈঠক নাঙ্গলকোট পৌরসভার বেতাগাঁও সরকারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।নাগরিক পৌরসভার সাবেক কমিশনার আবু ইউসুফ মজুমদারের সভাপতিত্বে উপজেলা তথ্য সেবা কেন্দ্রের তথ্য কর্মকর্তা পাপিয়া আক্তারের উপস্থাপনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওহাব, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ডাঃ ফাতেমাতুজ জোহরা, নাঙ্গলকোট পৌরসভা যুবদলের যুগ্ন আহবায়ক বেলাল মজুমদার, তথ্য সেবা কেন্দ্রের তথ্য সহকারি অজন্তা রানী পাল সহ প্রমুখ।উপজেলা তথ্য অফিসের আয়োজনে উক্ত বৈঠকে নারীদের ডিজিটাল সচেতনতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নারী উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।বৈঠকে নারীদের বিভিন্ন সমস্যা, সরকারি সেবা গ্রহণের উপায় এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের সুবিধা নিয়ে মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত