প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
পুকুর ভরাট বন্ধ, খাল উদ্ধার, বাল্যবিবাহ প্রতিরোধ, হাসপাতাল ও মসজিদে সহায়তা—তিন মাসেই দৃশ্যমান পরিবর্তনের ছোঁয়াা
লাকসাম প্রতিনিধি ||
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্যব মোঃ আবুল কালাম দায়িত্ব গ্রহণের পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছেন। প্রশাসনিক তৎপরতা বৃদ্ধি, অবৈধ দখল উচ্ছেদ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা এবং সামাজিক অপরাধ প্রতিরোধে তাঁর সক্রিয় ভূমিকা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।সম্প্রতি লাকসাম উপজেলার পশ্চিমগাঁও এলাকায় একটি বৃহৎ পুকুর ভরাটের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অভিযোগ ওঠে, স্থানীয় এক শ্রমিক দল নেতা দিনের বেলায় প্রকাশ্যে বালু ফেলে পুকুরটি ভরাট করছিলেন, অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে।সংসদ সদস্যকে বিষয়টি জানানো হলে তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরে সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার নেতৃত্বে অভিযান চালিয়ে পুকুর ভরাটের সত্যতা পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত শেষে প্রায় ৪৮ লাখ ১৪ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার টাকা। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বালু বিক্রি করা হয়।গত ৭ মে আইনশৃঙ্খলা সভায় এমপি আবুল কালাম ঘোষণা দেন, খাল খননের মাধ্যমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এর আগে ২ মে তিনি লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতালের জরাজীর্ণ অবস্থা দেখে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রোগীদের খাটের সংকটের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে নিজস্ব অর্থায়নে ৩০টি নতুন খাট দেওয়ার ঘোষণা দেন এবং দুদিনের মধ্যেই তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।একই দিনে দেবপুর গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দেন তিনি। পাশাপাশি মেয়েটি লেখাপড়া চালিয়ে যেতে চাইলে তার সম্পূর্ণ শিক্ষাব্যয় বহনের আশ্বাস দেন।এছাড়া গত ১৮ এপ্রিল লাকসামের একটি এলাকায় কালভার্টের নিচে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষের প্রকল্প গড়ে তোলার অভিযোগ পেয়ে দ্রুত ব্যবস্থা নেন সংসদ সদস্য। পরে অবৈধভাবে নির্মিত চারটি বাঁধ অপসারণ করা হয়।ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নেও সক্রিয় রয়েছেন তিনি। মনোহরগঞ্জ উপজেলা মডেল মসজিদে নামাজ আদায়ের সময় পানির সংকট ও বিভিন্ন অবকাঠামোগত সমস্যা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নিজস্ব তহবিল থেকে ২০ লাখ টাকা অনুদান দেন। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের অনুরোধ জানান।নির্বাচিত হওয়ার পর মাত্র তিন মাসে লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়ন সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, জনদুর্ভোগ লাঘবে এমপি আবুল কালামের এমন কার্যকর ও মানবিক পদক্ষেপ এলাকায় নতুন আশার সঞ্চার করেছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত