প্রিন্ট এর তারিখ : ১৪ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
কুমিল্লায় সেনাবাহিনী পরিচয় দিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি া
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লায় সাংবাদিককে জোরপূর্বক ওঠে নিয়ে যাওয়া ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন মুঠোফোনে। গতকাল সোমবার ১১ই মে বেলা ১১:৫৫ মিনিটে কুমিল্লায় কর্মরত বাংলাদেশ পোস্ট পত্রিকা ও বাংলাবাজার পত্রিকার কুমিল্লা প্রতিনিধি খন্দকার দেলোয়ার হোসেন কে ০১৯৭০৭৭৬৫২৩ এই নাম্বার থেকে খন্দকার দেলোয়ারের ব্যবহৃত মোবাইল নাম্বার ০১৭১০২৭৯৭৪১ মুঠোফোনে তার অবস্থান জানতে চাওয়া হয় পরবর্তীতে তাকে জোরপূর্ব উঠে নিয়ে যাবে ব্যাপক মারধোর করবে বলে ওই মুঠোফোনটি কেটে দেওয়া হয় পরবর্তীতে খন্দকার দেলোয়ার একাধিকবার ওই নাম্বারে কল করলে মোবাইল রিসিভ করেননি।দুপুরে খন্দকার দেলোয়ার কুমিল্লা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে অবহিত করেন পরে কোতোয়ালি থানায় এই ঘটনায় ০১৯৭০৭৭৬৫২৩ এই নাম্বার উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। সাধারণ ডাযয়েরিটি থানার এসআই বীরঙ্গ চন্দ্র মন্ডলকে তদন্তের জন্য দেওয়া হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত