প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
নাঙ্গলকোটে মোহেব্বীয়া কমপ্লেক্সের উদ্যোগে ১৩তম ওয়াজ ও দোয়ার মাহফিল সম্পন্না
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার খানকায়ে মোহেব্বীয়া কমপ্লেক্সের উদ্যোগে ১৩তম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল ৮মে শুক্রবার নাঙ্গলকোট শাহী ঈদগাহ জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে ওয়াজ ও নসিহত পেশ করেন ছারছীনা শরীফের পীর ছাহেব আমীরে হিযবুল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছার উদ্দীন আহমদ হোসাইন মাঃ জিঃ আঃ। মাহফিলে বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ১০ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভুঁইয়া। আলোচনা পেশ করেন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর শাহ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ। আরো আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফেজ মাওলানা ডক্টর রুহুল আমিন, ছারছীনা হুজুর কেবলা’র সফর সঙ্গী জমইয়তে হিযবুল্লাহর মুবাল্লীগ হযরত মাওলানা হেমায়েত বিন তয়ৈব,ছারছীনা দারুসসুন্নাত জামেয়া নেছারিয়া দীনিয়ার আরবি প্রভাষক হযরত মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ সহ প্রমুখ উলামায় কেরাম। মাহফিল সঞ্চালনা করেন বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহ, কুমিল্লা জেলার জয়েন্ট সেক্রেটারি ও নাঙ্গলকোট উপজেলার সেক্রেটারি হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। নাতে রাসুল পরিবেশন করেন মুফতি ইমাম হুসাইন সহ জুলফিকার হামদ নাত ও গজল পরিবেশক দলের সদস্য বৃন্দ। প্রধাম অতিথি আমিরে হিযবুল্লাহ পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত