প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
শিক্ষার আলো ছড়াতে নিরলস প্রচেষ্টা, নাঙ্গলকোটে শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান মুফতী মাওলানা সামছু উদ্দিনা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে নাঙ্গলকোট উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন মন্তলী রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মাওলানা সামছু উদ্দিন। রবিবার(০৩ মে) বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভায় তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি মুফতী মাওলানা সামছু উদ্দিনের হাতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানের পদক ও সম্মাননা তুলে দেন। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় মুফতী মাওলানা সামছু উদ্দিন বলেন,এই অর্জন একার নয়, এটি আমার সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমি বিশ্বাস করি, সুশিক্ষাই একটি জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। ভবিষ্যতেও আমি শিক্ষার মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষাক্ষেত্রে সেরা কাজগুলোকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।যারা সততা, নেতৃত্ব ও একাডেমিক সাফল্যের মাধ্যমে এই সম্মান অর্জন করেছেন। আমরা আশা করি, তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রতিষ্ঠান প্রধানদের বিকল্প নেই। যারা আজকে সম্মাননা পেয়েছেন তাদের মতো শিক্ষানুরাগীরা সমাজকে আলোকিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের এই স্বীকৃতি অন্যদেরও অনুপ্রাণিত করবে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত