প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
মে দিবসে নাঙ্গলকোট শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নাঙ্গলকোট আরিফুর রহমান মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শ্রমিক সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাঙ্গলকোট বাজারের বটতলায় গিয়ে শেষ করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত। শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভা সেক্রেটারি আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারশন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার আব্দুল করিম, নাঙ্গলকোট উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, জেলা শ্রমিক নেতা শহিদুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুব বিভাগ সভাপতি মাওলানা আব্দুল হান্নান।সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত তা'লিমুল কুরআন বিভাগ সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ মিয়াজী, বর্তমান সেক্রেটারি শাহ আলম চিশতি, শ্রমিক নেতা নূরুল আমিন আজাদ প্রমুখ। এছাড়াও র্যালি ও শ্রমিক সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত