প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ফ্রি-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে ফ্রি-ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রবিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সামাজিক সংগঠন প্রত্যয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনটি পরিচালনা করেন জাহিদুল হাসান জোনায়েদ, দ্বীন ইসলাম,সুরাইয়া আক্তার। ক্যাম্পেইনে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় সভাপতি রায়হান মজুমদার,প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, সাংবাদিক সাইফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক হারুনুর রশীদ, মাহবুবুর রহমান, কামারুজ্জামান, বেলাল হোসেন, ওমর ফারুক, নুরুল আমিন,নিজাম উদ্দিন, দিলওয়ারা আক্তার, সালমা আক্তার, জোসনা আক্তার, সুফিয়া বেগম, হৃদয় মৃধা প্রমুখ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত