প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
লাকসামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীয়াং ও বিজরা চ্যাম্পিয়না
নিজস্ব প্রতিবেদক ||
কুমিল্লার লাকসামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বিকেলে লাকসাম রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে বালক ও বালিকাদের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।বালকদের খেলায় শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন, পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ ও রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ৩য় স্থান লাভ করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন শ্রীয়াং প্রাথমিক বিদ্যালয় দলের মেহেদী, একই বিদ্যালয়ের মেহেরাজ সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়।অন্যদিকে, বালিকাদের খেলায় বিজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার আপ ও চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩য় স্থান লাভ করে। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারিহা জান্নাত ও সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফয়জুন্নেছা মুক্তা।অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন মজুমদার।এলাইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহজাহান ও রেলওয়ে স্কুলের সহকারী শিক্ষক ফারজানা চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সোলেমান ভুঁঞা, মোঃ সাইফুল ইসলাম, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কল্যাণ সাহা, রেলওয়ে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, উত্তরকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, বাউরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ সালেহ আহমদ, পাশাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা নূর, কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া ভুইয়া, শ্রীয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমান উল্লাহ, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, সহকারী শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসেন, ফারুক আহমেদ, মোহাম্মদ শাজাহান, মোহাম্মদ ইউসুফ, হুমায়ূন কবিরসহ উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন, জহিরুল আলম (আশকামতা), আনোয়ার হোসেন (বাকই), মোঃ শাহজাহান (ভাকড্ডা), শাহজাহান (কান্দিরপাড়), আবু ইউছুপ (ফুলগাঁও), মোবারক হোসেন (বাতাখালী), জাহাঙ্গীর আলম (দঃ চাঁদপুর), জাহাঙ্গীর আলম (দীঘির পাড়), আবু হারেছ (হামিরাবাগ), হুমায়ন কবীর (রামপুর)। ভেন্যু ব্যবস্থাপনায় ছিলেন, কুন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব কল্যান সাহা, রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত