প্রিন্ট এর তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬
বড় সাংঙ্গিশ্বর দ্বিনিয়া কমপ্লেক্সের ভবন নির্মাণের কাজ চলছে সাদকায়ে জারিয়া হিসেবে আর্থিক সাহায্যে কামনাা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের বড় সাংঙ্গিশ্বর খানকায়ে মোহেব্বিয়া, হাফেজিয়া ও দ্বীনিয়া মাদরাসার নতুন ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রায় ১১০০ স্কয়ার ফুটের এই ভবনের ছাঁদ ঢালাই কাজ অতি শীঘ্রই সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২০২০ সালে মাদ্রাসাটি ছারছিনা দরবার শরীফের পীরে মরহুম বাহারে শরিয়ত শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ (রহ.) প্রতিষ্ঠা করেন। বর্তমানে মাদরাসার পৃষ্ঠপোষক ও মোতাওয়াল্লী হিসেবে দায়িত্ব পালন করছেন ছারছীনা দরবার শরীফের বর্তমান পীর ছাহেব শাহ আবু নছর নেছার উদ্দিন আহমদ হোসাইন (মাদ্দাজিল্লাহুল আলী)। মাদরাসায় বর্তমানে হিফজ বিভাগসহ দ্বীনিয়া বিভাগের চতুর্থ শ্রেণি পর্যন্ত পাঠদান চালু রয়েছে। এখানে প্রায় ৫০/৫৫ জন শিক্ষার্থী রয়েছে, ৫ জন শিক্ষক শিক্ষা কার্যক্রমে নিয়োজিত আছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আর্থিক সংকটের কারণে শিক্ষকের বেতন ও ভবন নির্মাণ কাজের গতি ব্যাহত হচ্ছে। এ অবস্থায় ভবনের কাজ দ্রুত সম্পন্ন করতে সমাজের বিত্তবান, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। মাদরাসার পরিচালক মাওলানা মোঃ জালাল আহমেদ জানান, ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হলে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশে পাঠদান, হিফজ বিভাগের সম্প্রসারণ এবং আবাসন সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।তাই তিনি সকলের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন, সদকায়ে জারিয়ার নিয়তে এই মহৎ কাজে অংশগ্রহণ করুন এবং মাদরাসার উন্নয়নে এগিয়ে আসুন।যোগাযোগ ও অনুদান পাঠানোর জন্যমাওলানা মোঃ জালাল আহমেদমোবাইল: 01811-954494(বিকাশ ও নগদ – পার্সোনাল)।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত