প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
জগন্নাথদীঘি ইউনিয়নে পরীক্ষার্থীদের মাঝে বিএনপি নেতা যুবরাজের উদ্যোগে পরীক্ষার রুটিন ও উপহার সামগ্রী বিতরণা
চৌদ্দগ্রাম প্রতিনিধি ||
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয় করা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের মাঝে জগন্নাদিঘী ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী যুবরাজের উদ্যোগে ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র পক্ষ থেকে পরীক্ষার রুটিন এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া চৌধুরী যুবরাজ, উপজেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাইনুল হক চৌধুরী রাসেল, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন চৌধুরী, জগন্নাথদিঘী ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক আইয়ুবুর রহমান চৌধুরী পারভেজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ চৌধুরী ও উপজেলা ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম রাশেদ প্রমুখ।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত