প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬
নাঙ্গলকোটে বিনামূল্য চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিতা
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার পরিচালনায় ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সোমবার সম্পূর্ণ বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। দেওয়া হয়েছে সব বয়সের সব ধরণের চক্ষু রোগীর চিকিৎসা। সাধারণ রোগীদেরকে বিনামূল্যে ঔষধপত্র প্রদান করা হয় এবং ছানি অপারেশনযোগ্য রোগীদের চক্ষু হাসপাতালের গাড়ী করে ঐদিনই কুমিল্লা নিয়ে যাওয়া হয়। অপারেশন রোগীর কুমিল্লায় যাওয়া-আসা, থাকা-খাওয়া, সেবা-যত্ন, ঔষধ ও চশমা প্রদান করা হবে। প্রোগাম অফিসার দেলোয়ার হোসেন বলেন, এ কর্মসূচিতে দেড় শতাধিক রোগীকে সাধারণ চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয় এবং অর্ধশত রোগীকে অপারেশনের জন্য নেওয়া হয়। ব্যবস্থাপনায় ছিলেন বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব ও মানবিক বক্সগঞ্জ। এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মানবিক বক্সগঞ্জের সদস্য ও ইউনিয়ন পরিষদ সদস্য মাওলানা সাকের হোসেন, মাস্টার মাসুদ হাসান, মাসুম বিল্লাহ,আব্দুল কাইয়ুম, মুন্না,শাহপরান,জীবন সহ আরও অনেকে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত