প্রিন্ট এর তারিখ : ১৭ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
নাঙ্গলকোটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগ পাওয়া গেছে। মক্রমপুর ইউনিয়নের মাইরাগাঁও উত্তর পাড়ায় 'কাশফুল বেকারি'র বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে স্থানীয়রা। কুমিল্লার নাঙ্গলকোটের মক্রমপুর ইউনিয়নের মাইরাগাঁও উত্তর পাড়ায় অবস্থিত ‘কাশফুল বেকারি’। বাইরের চাকচিক্য থাকলেও, ভেতরে যেন স্বাস্থ্যঝুঁকির কারখানা। অভিযোগ রয়েছে, দীর্ঘ দিন ধরে এখানে চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য। সরেজমিনে দেখা যায়, বাটার বনের ক্রিমে মাছি ও পোকা-মাকড়ের আনাগোনা। পুরনো ও ময়লাযুক্ত ট্রে’তে রাখা হচ্ছে খাবার। টেবিলের চারপাশ জুড়ে মাকড়সার জাল, আর প্রস্তুতকৃত উপকরণের ওপর ভনভন করছে মশা-মাছি। বিস্কুট তৈরির ঘিও রাখা হয়েছে খোলা অবস্থায়, যাতে মিশে আছে ময়লা-আবর্জনা। প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, এই বেকারি থেকে উৎপাদিত খাবার খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। নেই কোনো বৈধ কাগজপত্রও। বেকারির মালিকের মুঠোফোনে বিষয়টি জানতে বেকারি মালিক আব্দুর সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের লাইসেন্স প্রক্রিয়াধীন রয়েছে। তবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের বিষয়টি তিনি এড়িয়ে যান। এলাকাবাসীর দাবি, জনস্বাস্থ্যের সুরক্ষায় দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অভিযান চালিয়ে এই বেকারির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত