প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬
ডাঃ নাজিয়া বিনতে আলমের বিরুদ্ধে সিভিল সার্জনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগা
লাকসাম প্রতিনিধি ||
কুমিল্লা জেলার লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজিয়া বিনতে আলম কুমিল্লা সিভিল সার্জনের সিদ্ধান্ত অমান্য করার অভিযোগ উঠছে। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের স্মারক নং সিএসসি/শা-১১/২০২৬/১৪৬৮ সূত্রে জানা যায় সিভিল সার্জন ডাঃ আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ ৪টি সিদ্ধান্ত ৭কার্যদিবসে বাস্তবায়ন করার জন্য পত্র ইস্যু করেন কিন্তু ডাঃ নাজিয়া বিনতে আলম ৭/ কার্য দিবসে সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ডাঃ নাজিয়া বিনতে আলম প্রায় ৬ বছর লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে যদিও ২/৩ বছরে বদলি করার নিয়ম রয়েছে। ডাঃ নাজিয়া বিনতে আলম বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের উন্নয়ন প্রকল্পের তথ্য গোপন রাখার চেষ্টা করছে। স্থানীয় জনগণের প্রত্যাশা স্বাস্থ্য বিভাগ ডাঃ নাজিয়া বিনতে আলমের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিসহ আইনগত ব্যবস্থা নিবেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত