প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
লালমাই থানার নির্মাণকাজ পরিদর্শনে এমপি মোবাশ্বের আলম ভূইয়াা
লালমাই প্রতিনিধি ||
কুমিল্লার লালমাই থানার নির্মাণকাজ পরিদর্শন করেছেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের মাননীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়া। রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি নির্মাণাধীন থানা ভবনের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কাজের মান ও সময়সীমা নিয়ে কথা বলেন। এ সময় তিনি দ্রুত ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তারা থানা ভবনের অবকাঠামোগত উন্নয়নকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন। লালমাই থানা ভবনের নির্মাণকাজ শেষ হলে এলাকাবাসী আরও আধুনিক ও উন্নত পুলিশি সেবা পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত