প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই- সফিকুর রহমান সফিকা
মনোহরগঞ্জ প্রতিনিধি ||
তরুণ সমাজকে অবক্ষয় ও মাদকের হাত থেকে রক্ষা করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠের খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে ফুটবলসহ সকল প্রকার ক্রীড়া প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা পালন করে। শুক্রবার (১০ এপ্রিল) নিশ্চিন্তপুর স্থানীয় মাঠে নিশ্চিন্তপুর আদর্শ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল প্রিমিয়ার লীগ-২০২৬-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবনের সম্পাদক সফিকুর রহমান সফিক। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়। স্থানীয় সাবেক মেম্বার ও বিএনপি নেতা আব্দুল সোবহান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশিক জামান হোসেন, মনোহরগঞ্জ উত্তর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, যুবদল নেতা আরমান, বিশিষ্ট প্রবাসী মোঃ আলমগীর হোসেন, আবু ইউসুফ প্রবাসী, ছাত্রনেতা মোঃ সবুজ এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ নুর মোহাম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, গ্রামীণ জনপদে এ ধরনের আয়োজন সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। আয়োজক কমিটির ভূয়সী প্রশংসা করে তারা আগামীতেও এমন সুস্থ বিনোদনের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। শিরোপা নির্ধারণী ম্যাচে নিশ্চিন্তপুর মেম্বার বাড়ী একাদশ ২-০ গোলে গজরাপাড়া মিয়া বাড়ী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত