প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬
মাধবপুর সায়েম আজাদ নূরানী হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি পরিধান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত া
নাঙ্গলকোট প্রতিনিধি ||
নাঙ্গলকোট উপজেলার মাধবপুর সায়েম আজাদ নূরানী হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ১০ আসনের ( নাঙ্গলকোট লালমাই) সংসদ সদস্য পদপ্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি জনাব আবু সাঈম আজাদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হাফেজ ছাত্রদের হাতে পাগড়ী ও সম্মাননা ক্রেস্ট সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন। এবং মাদ্রাসাটিতে তিনি সার্বিক সহযোগিতার অঙ্গীকার করেন। দোয়ার অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত