প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
এনসিপি নেতার উপর হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিক্ষোভা
মনোরগঞ্জ প্রতিনিধি ||
কুমিল্লার মনোহরগঞ্জে রোববার রাতে এনসিপি নেতা লৎফুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় জোট। সোমবার বিকেলে মনোহরগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের সামনে এসে শেষ হয়। এনপিপির কুমিল্লা জেলা সমন্বয়ক এডভোকেট মাজহারুল ইসলাম এবং উপজেলা জামায়াতের আমির হাফেজ নুরুন্নবীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সভাপতি মু মহিউদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আল নোমান, উপজেলা এনসিপির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান মাসুদ, খিলা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা আবদুর রহিম, শিবিরের সভাপতি মোঃ মীর হোসেনসহ নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা এনসিপির যুগ্ম সমন্বয়ক লুৎফর রহমান মামুনের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। উল্লেখ রোববার রাতে উপজেলার গোয়ালিয়ারা গ্রামে উপজেলা এনসিপির সমন্বয়ক লুৎফর রহমান মামুনের উপর বিএনপি নেতাকর্মীরা হামলা করে রক্তাত্ব আহত করে। পরে তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার ১১দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ড. একেএম সারওয়ার উদ্দিন সিদ্দিকী হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা করে হামলাকারীদের শাস্তির দাবি জানান।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত