প্রিন্ট এর তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
নাঙ্গলকোটে জোড়া খুনের বিচারের দাবিতে মানববন্ধনা
নাঙ্গলকোট প্রতিনিধি ||
কুমিল্লার নাঙ্গলকোটে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত ছালেহ আহাম্মদ মেম্বার এর ছেলে মামুন, মো. ইলিয়াছ, জিয়াউর রহমান, মাহবুবুল হক, দেলোয়ার হোসেন নয়নের ছেলে ফয়সাল আহমেদ জয়, মহিবুল্লাহ মেম্বার ও কামরুল হাসান। এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আলা উদ্দিন মেম্বার ও ছালেহ আহাম্মদ মেম্বার গোষ্ঠীর মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। এর জের ধরে স¤প্রতি বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য ছালেহ আহাম্মদ ও প্রবাসী দেলোয়ার হোসেন নয়নকে গুলি করে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে আলাউদ্দিন মেম্বার গোষ্ঠীর তোতা, তারেক, স্বপন, ইসরাফিল, শেখ আহম্মেদসহ কয়েক শত লোকজন। বক্তারা প্রশাসনের কাছে দাবি হত্যাকারিদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এ সময় উপস্থিত ছিলেন, বেলায়েত হোসেন, আলা উদ্দিন, মাস্টার কামরুল, মোখলেছুর রহমান খাঁন, ইয়াকুব নবী, এবায়েদুল হক, জাকির হোসেন, শেখ ফরিদ, ইয়াছিন, আজিম, বেলাল, ফারুক, রুবেল, মানিক, শেখ আহম্মেদ, সাবউদ্দিন, জাকির হোসেন, মনকিরের নেছা, হনুফা বেগম, গোল বাহার, ফরিদা বেগম, লিজা, বানু, রিনা আক্তার, রাহেনা বেগম ও মায়া বেগম সহ শত শত লোকজন। উল্লেখ্য: গত ১৬ জানুয়ারী (শুক্রবার) গোষ্ঠিগত দ্বন্দ্বে প্রতিপক্ষের গুলি ও হাত পায়ের রগ কেটে দু‘জনকে হত্যা করে এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়। নিহতরা হলেন- আলীয়ারা গ্রামের মৃত. হাজী সালামত উল্লাহর ছেলে ছালেহ আহাম্মদ মেম্বার (৬৭) ও আবুল খায়েরের ছেলে দেলোয়ার হোসেন নয়ন (৪০) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি তদন্ত মো. শাহজালাল জানান, এ ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে দুই জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাদেরকে রিমান্ডে আনা হবে। সেই সঙ্গে এ মামলার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক: জামাল উদ্দিন স্বপন, প্রধান সম্পাদক কর্তৃক শতরূপা প্রিন্টার্স, সালাম কমপ্লেক্স দ্বিতীয় তলা, নিউ মার্কেট কুমিল্লা থেকে মুদ্রিত ৮২, বাইপাস সড়ক মধ্য লাকসাম, লাকসাম, কুমিল্লা থেকে প্রকাশিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৪, চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খান্দানি মার্কেট, লাকসাম, কুমিল্লা। মোবাইল: ০১৭১১৯৫০০৪০, ই-মেইল: sobujpotra.info@gmail.com
কপিরাইট © ২০২৬ সবুজ পত্র । সর্বস্বত্ব সংরক্ষিত